দোরগোড়ায় গঙ্গাসাগর মেলা। প্রতি বছরের মতো এ বারও লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নামতে চলেছে গঙ্গাসাগরে। সেই ভিড় সামাল দিতে আগেভাগেই বড় সিদ্ধান্ত নিল Eastern Railway-এর শিয়ালদহ ডিভিশন। গত বছরের তুলনায় উল্লেখযোগ্য ভাবে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে, পাশাপাশি নিরাপত্তা ও যাত্রী ব্যবস্থাপনায় নেওয়া হচ্ছে একাধিক বিশেষ পদক্ষেপ।
শুক্রবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা গঙ্গাসাগর মেলার দিনগুলিতে ট্রেন চলাচলের বিস্তারিত সূচি ও প্রস্তুতির কথা জানান।
এক নজরে স্পেশাল ট্রেনের সংখ্যা
১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি—এই সাত দিনে গঙ্গাসাগরমুখী যাত্রীদের জন্য চলবে একগুচ্ছ স্পেশাল লোকাল ট্রেন।
-
২০২৫ সালে স্পেশাল ট্রেন: ৭২টি
-
২০২৬ সালে স্পেশাল ট্রেন: ১২৬টি
-
প্রতিদিন গড়ে ১৮টি অতিরিক্ত ট্রেন চলবে
👉 নামখানা ও কাকদ্বীপ থেকে Sealdah ও Kolkata-র দিকে চলবে ৫৬টি ট্রেন,
👉 উল্টো দিকে চলবে ৭০টি ট্রেন।
কোন স্টেশন থেকে কখন স্পেশাল ট্রেন?
শিয়ালদহ → নামখানা
-
রাত: ১২:০১, ০১:২৩, ০২:৫৫
-
ভোর: ০৬:১৫
-
দুপুর: ০২:৪০
কলকাতা স্টেশন → নামখানা
-
সকাল: ০৭:৩৫, ০৮:২৪
-
রাত: ০৯:৩০
নামখানা → শিয়ালদহ
কাকদ্বীপ → শিয়ালদহ
শুধু গঙ্গাসাগর রুট নয়, রানাঘাট–গেদে সেকশনের যাত্রীদের জন্যও অতিরিক্ত ৩ জোড়া (৬টি) নতুন ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে রেল।
ভিড় সামাল দিতে অধিকাংশ স্পেশাল ট্রেন গ্যালোপিং সার্ভিস হিসেবে চালানো হবে—অর্থাৎ সব স্টেশনে দাঁড়াবে না।
-
প্রধান স্টপেজ: বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর, কাকদ্বীপ, নামখানা
-
কলকাতা স্টেশন থেকে ছাড়া ট্রেনগুলি কলকাতা–মাঝেরহাট অংশের সব স্টেশনে দাঁড়াবে
নিরাপত্তা ও যাত্রী স্বাচ্ছন্দ্যে কী কী ব্যবস্থা?
-
ভিড় নিয়ন্ত্রণে হোল্ডিং এরিয়া/প্রতীক্ষালয়ের উপর বিশেষ জোর
-
Sealdah ও Kakdwip স্টেশনে একাধিক অস্থায়ী প্রতীক্ষালয়
-
পানীয় জল, শৌচালয়, বসার জায়গা ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র
-
শিয়ালদহ স্টেশনের ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্ম শুধুমাত্র কাকদ্বীপ ও নামখানাগামী ট্রেনের জন্য বরাদ্দ
-
গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে গত বছরের তুলনায় দ্বিগুণ রেলকর্মী ও নিরাপত্তা বাহিনী
রেলের তরফে পুণ্যার্থীদের অনুরোধ—যাত্রার আগে নির্দিষ্ট ট্রেনের সময়সূচি দেখে নিন, হোল্ডিং এরিয়ায় নির্দেশ মেনে চলুন এবং ভিড় এড়াতে অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না। সব মিলিয়ে, এ বছর গঙ্গাসাগর মেলায় যাতায়াত যাতে আরও নিরাপদ ও স্বচ্ছন্দ হয়, তারই পূর্ণ প্রস্তুতি নিচ্ছে রেল।
Comments (0)