কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :২১ ডিসেম্বর
শীতের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্য, কিন্তু তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরে
ডিসেম্বরের শেষ পর্বে প্রবেশ করেও পশ্চিমবঙ্গের শীত যেন পুরো দমে নামতে চাইছে না। উত্তুরে হাওয়ার ছোঁয়া মিললেও সেই পরিচিত শীতের কামড় এখনো দেখা যায়নি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে—আগামী কয়েক দিনের মধ্যেই পারদ নামার সম্ভাবনা প্রবল, এবং সেই সঙ্গে বাড়বে শীতের দাপট।
কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এখনও ১.১ ডিগ্রি বেশি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি—প্রায় স্বাভাবিকের কাছাকাছি। অর্থাৎ শহর এখনো শীতের তীব্রতা পুরোপুরি অনুভব করতে পারেনি।
শীতের সঙ্গে এবার বাড়ছে ঘন কুয়াশার দাপট। শনিবার ও রবিবার রাজ্যের বেশির ভাগ জেলাতেই কুয়াশার জন্য আলাদা সতর্কতা জারি করা হয়েছে।
কুয়াশায় দৃশ্যমানতা নামতে পারে:
-
৯৯৯ মিটার থেকে ২০০ মিটার—উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়
-
৫০ মিটারের নিচে —
-
উত্তর দিনাজপুর
-
দক্ষিণ দিনাজপুর
-
মালদহ
-
পুরুলিয়া
-
পশ্চিম বর্ধমান
-
বীরভূম
-
দৃশ্যমানতা অত্যন্ত কমে গেলে যানবাহন চলাচল, হাইওয়ে ট্রাফিক, এমনকি ট্রেন চলাচলেও সমস্যা হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
যদিও আলিপুর হাওয়া অফিস জানিয়েছে—
-
আগামী ৫ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
-
তার পরবর্তী ২ দিনে পারদ নামতে পারে ২ ডিগ্রি পর্যন্ত।
এর ফলে বড়দিনের আগেই শীত আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা—
-
পুরুলিয়া: ১১°C (সবচেয়ে কম)
-
শ্রীনিকেতন: ১১.৯°C
-
বর্ধমান: ১১.৬°C
-
বাঁকুড়া: ১২.৪°C
-
আসানসোল: ১৩°C
-
উলুবেড়িয়া: ১৪.৮°C
-
ডায়মন্ড হারবার: ১৪.৪°C
-
মেদিনীপুর: ১৪.১°C
-
দিঘা: ১৪.৪°C
-
বহরমপুর: ১৪.৪°C
-
সিউড়ি: ১৪°C
-
ব্যারাকপুর: ১৪.৮°C
দক্ষিণবঙ্গে শীতের দাপট বাড়াতে বাঁকুড়া–পুরুলিয়ার মতো জেলাগুলিই এবারও এগিয়ে।
পাশাপসী উত্তরবঙ্গের তাপমাত্রা—
-
দার্জিলিং: ৫.৮°C
-
আলিপুরদুয়ার: ১০°C
-
কোচবিহার: ১১.১°C
-
কালিম্পং: ১১°C
দার্জিলিংয়ে ইতিমধ্যেই টানটান শীতের আবহ, পর্যটকদের ভিড়ও বাড়ছে দ্রুত।
যদিও আলিপুর আবহাওয়া দফতরের ইঙ্গিত—ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই পারদ আরও নামবে,জানুয়ারির প্রথম সপ্তাহে পূর্ণমাত্রায় শীতের অনুভূতি মিলবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বহু জেলায়।অর্থাৎ—শীত দেরিতে এলেও এ বার বেশি দিন টিকে থাকার সম্ভাবনা প্রবল।
Continue With Google
Comments (0)